About Us
আমাদের সম্পর্কে
টাঙ্গাইলের তাঁতপল্লি থেকে সরাসরি আপনার ঘরে — এটাই আমাদের কাজ।
আসসালামু আলাইকুম। আমরা Tatbazar — টাঙ্গাইলের তাঁতের শাড়ি আর থ্রি-পিসের ছোট্ট একটা পরিবার। বাপ-দাদার আমল থেকেই আমাদের এলাকার মানুষ তাঁত বোনে। সেই খট্খট্ শব্দের ভেতরেই আমাদের বেড়ে ওঠা।
বাজারে ঘুরে দেখবেন, এক শাড়ি কয়েক হাত ঘুরে আপনার কাছে আসে — দামও বাড়ে কয়েক গুণ। আমরা তাঁতির কাছ থেকে শাড়ি নিয়ে সোজা আপনার কাছে পৌঁছে দিই। মাঝে কোনো দালাল নেই, তাই দাম তুলনামূলক কম, আর কাপড়ের মানও আসল।
আমাদের এখানে কটন শাড়ি, হাফসিল্ক শাড়ি, জামদানী শাড়ি, আর জামদানী থ্রি-পিস — সবই পাবেন। অর্ডারের আগে ভিডিও কল দিয়ে কাপড় দেখে নিতে পারেন, আমরা কিছু লুকাই না।
আমাদের কালেকশন
আপনার প্রতিটি অর্ডার আমাদের কাছে একটি আমানত। ইনশাআল্লাহ, আমরা সবসময় সেরাটা দিতে চেষ্টা করে যাব।